মার্কিন বাহিনীর অস্ত্রের সংকটের কথা অস্বীকার করলেন হেগসেথ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রের মজুত ঘাটতির কথা অস্বীকার করেছেন। রবিবার (১৪ জুন) সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে অস্ত্রের মজুতে কোনো সংকট আছে কি-না, জানতে চাওয়া হলে হেগসেথ বলেন, ‌’সামরিক বাহিনীতে অস্ত্রের মজুতের ঘাটতি গণমাধ্যমের ছড়ানো একটি মনগড়া গল্প। সত্যি বলতে আমাদের মজুত বিশাল এবং তা কেবল আরও শক্তিশালী হচ্ছে’। তিনি আরও বলেন, ‘আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি মজুত বাড়াচ্ছি’।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে বলে জানানোর কয়েক ঘণ্টা আগে হেগসেথের এই মন্তব্য আসে। সূত্র: মিডল ইস্ট আইজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code