নির্বাচন ও গণভোট একসঙ্গে করা ঝুঁকিপূর্ণ: মামুনুল হক

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত গণভোটকে ঝুঁকির মুখে ফেলেছে। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিও এতে হুমকির সম্মুখীন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

Manual1 Ad Code

মামুনুল হক বলেন, “দলীয় প্রতীকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে অনুষ্ঠিত হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে। গণভোটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানুষ যথাযথভাবে বুঝে মত প্রকাশ করতে পারবে না। এতে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বিঘ্নিত হবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি জুলাই সনদের বাস্তবায়ন ও স্বতন্ত্র গণভোটের গণদাবি পূরণ না করে, তবে সেটি হবে আমাদের জন্য হতাশাজনক এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলার দুঃখজনক পদক্ষেপ।”

Manual7 Ad Code

মামুনুল হক জানান, খুব শিগগিরই খেলাফত মজলিসের দলীয় ফোরাম এবং আন্দোলনরত আট-দলীয় জোটের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত অবস্থান ঘোষণা করা হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নির্বাচন ও গণভোট একসঙ্গে করা ঝুঁকিপূর্ণ: মামুনুল হক
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code