আজ রাতে তামিমের ফেসবুক লাইভে যোগ দিচ্ছেন কোহলি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ফেসবুক লাইভে এবার চমক দিয়ে যোগ দিচ্ছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। নিজের ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন।

Manual6 Ad Code

বিরাট কোহলি শুধু বর্তমান সময়ের সেরাই নন, তাকে গণ্য করা হয় ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। মুমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলামের সাথে সর্বশেষ লাইভ শো শেষে তামিম জানিয়েছিলেন, পরবর্তী পর্বে থাকছে চমক। তামিমের সেই চমক হয়ে লাইভে আসছেন কোহলি।

Manual6 Ad Code

সোমবার (১৮ মে) তামিম ও কোহলির এই লাইভ আড্ডা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। তামিম তার ফেসবুকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত ও বাংলাদেশের অন্যতম সেরা দুই ক্রিকেট তারকার গল্প সরাসরি উপভোগ করা যাবে তামিমের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code