দখলকৃত অঞ্চলে গণভোট করলে রাশিয়ার সঙ্গে আলোচনার পথ বন্ধ হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের দখলকৃত অঞ্চলে রাশিয়া যদি গণভোটের আয়োজন করে তবে ইউক্রেন ও তার মিত্র দেশগুলোর সঙ্গে আর কোনো আলোচনার পথ খোলা থাকবে না। স্থানীয় গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর দেশটির সেনাবাহিনী ও তাদের মিত্ররা পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের বিশাল একটি অংশ দখল করে আছে। ওই এলাকার কর্মকর্তারা সেখানে রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট আয়োজনের সম্ভাবনা উপস্থাপন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code