সিলেট মহানগর আ.লীগ নেতা মোশাররফ হোসেন আর নেই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাযা সোমবার (২৮ সেপ্টম্বর) বাদ মাগরিব হাওয়াপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code