বাংলাদেশে অনলাইন পেমেন্ট চালু করলো এমিরেটস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশে অনলাইন পেমেন্ট চালু করলো এমিরেটস। ফলে গ্রাহকরা যে কোনও সময়, যে কোনও স্থান থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিট বুকিং ও ক্রয় করতে পারবেন। বাংলাদেশের যে কোনও ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে বুকিং ও পেমেন্ট করা যাবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।

Manual5 Ad Code

বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার মোহামেদ আল হাম্মাদী বলেন, ‘গ্রাহকদের ভ্যালু-অ্যাডেড অফার প্রদানে এবং বুকিং এর সময় থেকে তাদের ভ্রমণের পুরো সময় জুড়ে মানসম্মত সেবা প্রদানে এমিরেটস অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত একটি পেমেন্ট সমাধান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। নতুন এই অফারে গ্রাহকরা তাদের টিকিট এবং সেবার মূল্য নির্বিঘ্নে অনলাইনে পরিশোধ করতে পারবেন। দিনরাত ২৪ ঘণ্টা এই সুবিধা পাওয়া যাবে এবং গ্রাহকদের মূল্যবান সময় সাশ্রয় হবে। আমাদের এই উদ্যোগ বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকল সেক্টরের ডিজিটালাইজেশন প্রোগ্রামের সঙ্গে সংহতিপূর্ণ।’

Manual3 Ad Code

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ঢাকার যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। এমিরেটসই শুধু এয়ারলাইন যারা ঢাকা থেকে ‘প্রথম শ্রেণি’ সেবা অফার করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code