ভালো ঘুমের জন্য মেনে চলুন এই নিয়মগুলো

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঘুম না আসার অনেক কারণ থাকতে পারে এবং এর প্রভাবও অনেক বেশি পড়ে আমাদের শরীরে। টানা দুই-তিন রাত ঠিকভাবে ঘুমাতে না পারলেই আপনার সবকিছু অসহ্য লাগতে শুরু করবে। কোনো কাজই আপনি ঠিকভাবে করতে পারবেন না। রাতে আপনি যতটা সময় চোখ মেলে চেয়ে থাকবেন, দিনে ঠিক ততটাই আপনাকে ঢ়ুলুনির মধ্যে দিয়ে কাটাতে হবে। সারাদিনে তখন চা-কফি নামক ক্যাফেইন গ্রহণ করেও মিলবে না সতেজতা। আমাদের কর্মক্ষম থাকার জন্যই প্রয়োজন বিশ্রামের। দিনটা সুন্দর ও সতেজভাবে কাটানোর জন্যই প্রয়োজন রাতের ঘুমটুকু। চলুন জেনে নেওয়া যাক, রাতের ভালো ঘুমের জন্য কোন ৩টি কাজ করবেন-

Manual4 Ad Code

স্বাস্থ্যকর জীবনযাপন

ঘুমের উন্নতির জন্য আপনাকে অবশ্যই স্বাস্থ্যকর জীবনযাপন বেছে নিতে হবে। আপনি যদি খাবারে অনিয়ম করেন, অর্ধেক রাত অবধি জেগে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, যদি পর্যাপ্ত পানি পান না করেন, নিজে পরিচ্ছন্ন না থাকেন, শোবার ঘর ও বাড়ির পরিবেশ নোংরা রাখেন, তাহলে খুবই সম্ভাবনা রয়েছে যে আপনার ভালো ঘুম হবে না। তাই ঘুমের জন্য আপনাকে সঠিক ও স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলতে হবে।

ভারসাম্য

দিন সৃষ্টি করা হয়েছে আমাদের কাজ করার জন্য এবং রাতকে সৃষ্টি করা হয়েছে বিশ্রামের জন্য। প্রকৃতির মাঝে আপনি কখনো কোনো ভারসাম্যহীনতা খুঁজে পাবেন না। এখনকার বেশিরভাগ মানুষই রাতজেগে থাকতে পছন্দ করেন। তরুণ সমাজের একটা বড় অংশ সারারাত জেগে সারাদিন ঘুমিয়ে থাকাকে স্মার্টনেস মনে করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজের ক্ষতি করে চলছে। কারণ মনে রাখবেন, প্রকৃতিতে কোনোকিছু ভারসাম্যহীন নয়। আমাদের শরীরের সার্কাডিয়ান রিদম দিন ও রাতের এই ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলে। যখনই আপনি তার ব্যতিক্রম করতে যাবেন, ক্ষতিগ্রস্ত হবেনই।

Manual8 Ad Code

নিজের খেয়াল রাখা

Manual2 Ad Code

ঘুমের সমস্যার আরেকটি কারণ হতে পারে বয়স। সব বয়সীদের ঘুমের পরিমাণ একইরকম হয় না। একজন শিশু যখন পৃথিবীতে আসে, তখন বলতে গেলে সে চব্বিশ ঘণ্টাই ঘুমিয়ে থাকে। ধীরে ধীরে বয়স বাড়তে থাকে এবং কমতে থাকে ঘুমের পরিমাণ। এর মানে এই নয় যে প্রাপ্তবয়স্করা খুব অল্পই ঘুমায়। বরং তাদের শরীরে নানা সমস্যার উপস্থিতির কারণে ঘুমে বিঘ্ন ঘটতে পারে। তাই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজের দিকে আরও বেশি করে খেয়াল দেওয়া জরুরি হয়ে ওঠে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code