নেদারল্যান্ডসের ৭ গোল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: মেয়েদের বিশ্বকাপের গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস পাত্তাই দিলো না ভিয়েতনামকে। মঙ্গলবার প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিলো ডাচরা। ৭-০ গোলে জিতে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়নও তারা।

Manual2 Ad Code

তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এক নম্বরে নেদারল্যান্ডস। পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে একই গ্রুপ থেকে নকআউটে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।

আগের দুটি ম্যাচে একটি করে গোল করেছিল নেদারল্যান্ডস। গোলপার্থক্য বড় ধরনের প্রভাব ফেলবে জানতো তারা। তাই শুরু থেকে গোলের জন্য মরিয়া ছিল ডাচরা। ২৫ মিনিটের মধ্যে ৪-০ তে এগিয়ে যায় দল। অষ্টম মিনিটে লিয়েকে মার্টিন্স গোলকিপারের মাথার ওপর দিয়ে বল তুলে দেন। মাপা শটে জালে ঢোকে বল।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code