মাশরাফীর কাছে আশরাফুলের হার

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিলো লিজেন্ডস অব রূপগঞ্জ। মাত্র ১৬৯ রানের লক্ষ্য দিয়েও অনায়াসে জয় তুলে নিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

সকালে টস জিতে রুপগঞ্জকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানা ব্রাদার্স। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় রূপগঞ্জ। ওপেনার তানজিদ হাসানকে ৪ রানে ফেরান ইরফান হোসেন।

চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ব্যাটার চিরাগ জানিকেও মাত্র ৮ রানে ফেরান ইরফান। দলের বিপাকে বাকিরাও হতাশ করেছেন। দলের পক্ষে ৪৫ রানের ইনিংস খেলেন নাঈম ইসলাম।

Manual6 Ad Code

সাব্বির রহমান জ্বলে উঠলেও লম্বা করতে পারেননি ইনিংস। দলীয় সর্বোচ্চ ৪৬ রান করেন ৩০ বলে। এ ছাড়া ২৪ রান আসে রাকিবুল হাসান নয়নের ব্যাটে। শেষ দিকে তানভির হায়দার করেন ১৪ রান। ৪৪.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে লিজেন্ডসরা।

ব্রাদার্সের পক্ষে ৪ উইকেট নেন ইরফান হোসেন। ২টি করে উইকেট নেন চতুরাঙ্গা ডি সিলভা ও সোহাগ গাজী। ১টি করে উইকেট নেন আবু হায়দার ও সাকলাইন সজিব।

Manual7 Ad Code

জবাবে ব্যাট করতে নেমে চিরাগ জানি, নাঈম ইসলামদের বোলিং তোপে বিধ্বস্ত হতে হয় ব্রাদার্স ইউনিয়নকে। লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ইমতিয়াজ হোসেন (৮) বোল্ড হন নাবিল সামাদের বলে। এরপর মোহাম্মদ আশরাফুলকে ৭ রানে ফেরান নাঈম ইসলাম।

Manual8 Ad Code

নিজের প্রথম ওভার করতে এসে প্রথম বলেই ওপেনার সাদিকুর রহমানকে ১৬ রানে ফেরান মাশরাফী বিন মোর্ত্তজা। ব্যাটিং বিপাকে দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন আসে চতুরাঙ্গা।

Manual6 Ad Code

শেষ পর্যন্ত ২২.২ ওভারে সব উইকেট হারিয়ে ৮৫ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। ৮৩ রানে জিতে ৯ ম্যাচে ৭ জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code