ক্রিকেটে আর ‘ব্যাটসম্যান’ শব্দটি থাকছে না

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
স্পোর্টস ডেস্কঃ সাকিব, মুশফিকদের আর ‘ব্যাটসম্যান’ বলা যাবে না। কোনো ক্রিকেটারকেই ‘ব্যাটসম্যান’ বলা যাবে না, বলতে হবে ‘ব্যাটার’। অর্থাৎ ক্রিকেটে বহুল প্রচলিত ‘ব্যাটসম্যান’ শব্দটি আর থাকছে না।

গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে এমসিসি।

এমন সিদ্ধান্তের নেপথ্যে একমাত্র কারণ ক্রিকেটে নারীদের অগ্রগামিতা। এর আগে এমসিসি নারী ক্রিকেটারদের বেলায়  ‘ব্যাটসমেন’ বলার নিয়ম করলেও তাদের ক্ষেত্রে  ‘ব্যাটার’ শব্দটি ব্যবহার হয়ে আসছে।

Manual5 Ad Code

তাই এবার এক শব্দে গিয়ে থামতে চাইছে এমসিসি। এখন থেকে ছেলে ও মেয়ে দুই ধরনের ক্ষেত্রেই ব্যবহার করা হবে ‘ব্যাটার’ শব্দটি। ইতোমধ্যেই নিজেদের ডিজিটাল প্লাটফর্মে এর ব্যবহার শুরু করেছে আইসিসি।

Manual4 Ad Code

বিবৃতিতে বুধবার এমসিসি জানায়, ‘খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।’

Manual7 Ad Code

এ বিষয়ে এমসিসির ক্রিকেট ও অপারেশন্সবিষয়ক সহকারী সচিব জেমি কক্স বলেছেন, ‘এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ। ‘ব্যাটার’ শব্দটি খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে ইতোমধ্যে এটি গ্রহণ করে নিয়েছে।’

Manual2 Ad Code

তথ্যসূত্র: রয়টার্স

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code