তথ্য ফাঁসের কারণ জানিয়ে প্রতিবেদন দাখিল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতাকে মূল কারণ বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাইবার নিরাপত্তা বিষয়ে আগের সভার জরুরি কার্যবিবরণী ও ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কারণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে সোমবার (২৪ জুলাই) এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী।

Manual8 Ad Code

সভায় জানানো হয়, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতা মূল কারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে তদন্ত পর্যালোচনা এবং অনুসন্ধানে প্রতীয়মান হয়, যথাযথ কারিগরি জ্ঞানসম্পন্ন লোকবল না থাকায় তাদের ওয়েব অ্যাপ্লিকেশন সঠিকভাবে তদারকি হয়নি। তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য সুপারিশমালা পেশ করা হয়।

Manual3 Ad Code

এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানে আইসিটি বিষয়ক জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল নিয়োগ করার সুপারিশ এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

Manual3 Ad Code

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, আইসিটি অধিদফতরের মহাপরিচালক মো. মোস্তাফা কামাল, বিজিডি ই-গভ সার্ট’র প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code