হবিগঞ্জ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সিলেট বিভাগের উদ্যোগে ১৫ই আগষ্ট শনিবার রাত ৭ঘটিকায় ভার্চ্যুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভার্চ্যুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষার সম্মানিত বিভাগীয় উপ-পরিচালক জনাব এ.কে.এম. সাফায়েত আলম।
বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ বায়েজিদ খান,হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃআমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শামসুর রহমান সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জিল্লুর রহমান সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ছাবেরা বেগম, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জনাব রাজেশ মজুমদার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের জিলানী।
এছাড়াও ভার্চ্যুয়াল সভায় যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সভাপতি মোঃ হারুন রশিদ, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ ময়জুল হক, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক কল্যাণ ব্রত বিশ্বাস, দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক মিরাজ লিটন।
কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি প্রমথেশ দত্তের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক নিয়াজ মুছব্বির, সিলেট জেলা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক প্রণব দাস মিঠু এবং মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মসরুর আহমেদের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
অন্যন্যের মধ্যে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য স্বপন তালুকদার, আব্দুল আহাদ, কেন্দ্রীয় সহ-তথ্য সম্পাদক মাহবুবুর রহমান সিবলু, সুনামগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি বাদল চন্দ্র দাস, মৌলভীবাজার জেলা সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মুহাইমিন, সিলেট জেলা সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দিন,
হবিগঞ্জ জেলা সহ-সভাপতি আবুল বাশার শিবলী, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সাইফুল আলম রাজ্জাক, এস এম হাসিনা, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, হবিগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়া,হবিগঞ্জ জেলার সহ সাংগঠনিক সম্পাদক মো: সুলতান মহিউদ্দিন শিহাব ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রচার সম্পাদক সিরাজুল ইসলামসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার শতাধিক নেতৃবৃন্দ।