ফিলিস্তিনের  ফুটবল দলও আসবে ২১ মার্চ 

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে খেলতে যাচ্ছে। আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে জামাল ভূঁইয়ারা বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে খেলবে। তার আগে দেশটির নারী ফুটবল দল বাংলাদেশে পা রাখবে।

Manual8 Ad Code

আগামী ফেব্রুয়ারি মাসে একটি ফিফা উইন্ডো রয়েছে। ওই সময়ে ফিলিস্তিনের নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সাবিনা খাতুনরা। অবশ্য এখনও তারিখ চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ১৩ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে এই সূচি নির্ধারণ করা হবে।

Manual3 Ad Code

বাংলাদেশের ফুটবল ফেডারেশনের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে আমরা ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবো। ওরা বাংলাদেশে আসতে রাজি।’

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code