মেয়র হচ্ছেন তালুকদার আব্দুল খালেক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ২৮৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২৩১টির ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে এগিয়ে রয়েছেন খালেক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ২১ হাজার ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে ৪৬ হাজার ৮৫১ ভোট পেয়েছেন। বাকি কেন্দ্রগুলোর ফল এলেও এগিয়ে থাকবেন তিনি।

Manual7 Ad Code

এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী। এর আগে ২০০৮ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালে সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির কাছে হেরেছিলেন। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আবারও বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে খুলনা সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বার মেয়র হন। বর্তমানে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার খালেক।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code