ডিপোতে আগুনের ঘটনায় ৪ দিনেও হয়নি মামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের চার দিন পরেও কোনও মামলা হয়নি। কবে হবে তাও নির্দিষ্ট করে বলতে পারছে না পুলিশ। সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে মঙ্গলবার (৭ জুন) বিকালে বলেন, ‘মামলার বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ দিকে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ডিপোর আগুনে দগ্ধ রোগীদের দেখতে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনা ফায়ার সার্ভিস ও সিআইডি পৃথকভাবে তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কারও বিরুদ্ধে অভিযোগ পেলে মামলা হবে।’ বিএম কনটেইনার ডিপো চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের মালিকানাধীন। সোমবার (৬ জুন) ডিপোর মালিকপক্ষ বিস্ফোরণ ও আগুনের ঘটনাকে নাশকতা বলে দাবি করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code