লেবাননে ইসরায়েলের নতুন হামলা শুরু

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারির পর পূর্ব লেবাননে হিজবুল্লাহ’র ওপর নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেকা উপত্যকায় একাধিক হামলা চালায় তারা। এর আগে এক ভাষণে ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে রেহাই না দেওয়ার প্রতিশ্রুতি দেন নেতানিয়াহু।

Manual2 Ad Code

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বেকা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একাধিক আক্রমণে বালবাক শহরের একটি হাসপাতালের পরিষেবা স্থগিত হয়ে যায়।

Manual7 Ad Code

এই হামলাগুলো এমন সময়ে আসে যখন হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত চার ইসরায়েলি সেনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন নেতানিয়াহু। গত রবিবার কেন্দ্রীয় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলায় ওই সেনারা নিহত হয়। ওই সামরিক ঘাঁটিতেই এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, লেবাননের সর্বত্র-এমনকি বৈরুতেও হামলা চালিয়ে যাবেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code