লন্ডনের হিথ্রো বিমানবন্দরের মালিকানা কিনছে সৌদি

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন অফিস: স্পেনের অবকাঠামো জায়ান্ট ফেরোভিয়ালের কাছ থেকে হিথ্রোর শেয়ার
কিনছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কর্তৃত্বাধীন বিনিয়োগ ফান্ডটি।

Manual6 Ad Code

বুধবার আরব নিউজের এক খবরে বলা হয়েছে, ফেরোভিয়াল ২০০৬ সাল থেকে হিথ্রো
বিমানবন্দরের একটি অংশীদারত্বের মালিক। বর্তমানে তাদের হাতে থাকা ১০ শতাংশ
অংশের মূল্য ৩ বিলিয়ন ডলার। এটিই বিক্রি করছে সৌদি আরবের পিআইএফের কাছে।
ফেরোভিয়ালের মূল কোম্পানি এফজিপি টপকোর মালিকানাধীন আরও ১৫ শতাংশ শেয়ার
কিনে নিচ্ছে ফ্রেঞ্চ-ভিত্তিক প্রাইভেট ইক্যুইটি ফান্ড আরডিয়ান।

Manual7 Ad Code

ফেরোভিয়ালের তথ্যানুযায়ী, আর্থিক লেনদেন কী উপায়ে করা হবে, সেটি পিআইএফের
নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিধি মোতাবেক খতিয়ে দেখছে। বিষয়টি অনুমোদিত হলে চুক্তিটি
হিথ্রো বিমানবন্দর পরিচালনায় ফেরোভিয়ালের বিনিয়োগের অবসান ঘটাবে।

শুরুতে এফজিপি টপকোসহ ফেরোভিয়ালের হাতে শেয়ার মালিকানা ছিল ৫৬ শতাংশ, পরে
২০১৩ সালে কিছু শেয়ার ছেড়ে দেয় কোম্পানিটি। এতে তাদের মালিকানা ২৫ শতাংশে
নেমে আসে।

Manual1 Ad Code

এফজিপি টপকোর অন্য স্টেকহোল্ডারদের মধ্যে রয়েছে কাতার ইনভেস্টমেন্ট
অথরিটি, সিঙ্গাপুরের জিআইসি, অস্ট্রেলিয়ান রিটায়ারমেন্ট ট্রাস্ট, চায়না
ইনভেস্টমেন্ট করপোরেশন এবং ইউনিভার্সিটি সুপার অ্যানুয়েশন স্কিম। লন্ডনের
হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরটি সাম্প্রতিক বছরগুলোতে লোকসানের মধ্যে
পড়েছে।

করোনা মহামারি পরিস্থিতির পর থেকেই যাত্রী কমে যাওয়ায় এবং করের বাড়তি
বোঝার কারণে নিট লোকসানে চলছে বিমানবন্দরটি।

Manual2 Ad Code

এরই মধ্যে মালিকানা শেয়ার কিনতে যাচ্ছে সৌদির পিআইএফ। সৌদি আরবের যুবরাজ
মোহাম্মদ বিন সালমান বিনিয়োগ ফান্ডটি নিয়ন্ত্রণ করে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code