কাবা চত্বরে শুধুমাত্র ওমরাহ পালনকারীরাই যেতে পারবেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ধর্ম ডেস্ক: বিদেশি মুসল্লিদের ওমরাহ পালনের সুবিধার্থে সম্প্রতি বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে সৌদি সরকার। পবিত্র কাবা চত্বরে শুধুমাত্র ওমরাহ পালনকারীরাই যেতে পারবেন বলে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। পবিত্র রমজান মাসের ঠিক আগে এ ঘোষণা দেওয়া হয়েছে। কারণ বছরের অন্য সময়ের তুলনায় রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরাহ পালন করেন। ওমরাহ পালনকারীরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সেটি নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির দুটি পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। যেসব সাধারণ মুসল্লি কাবায় নামাজ আদায় করতে চান তাদের নামাজের জন্য নির্দিষ্ট স্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় এ সংস্থাটি। কাবার দিকে মুখ করে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। আরবি বছরের নবম মাস হলো রজমান। এ বছর সৌদি আরবে ১১ মার্চ থেকে পবিত্র ও তাৎপর্যপূর্ণ এ মাসটি শুরু হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code