শুধু র‌্যাব নয়, সরকারের ওপর নিষেধাজ্ঞার দাবি ফখরুলের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি এই সরকারের আমলে হয়, তাতে অংশ নেবে না বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, এবারের সরকার পতনের চলমান আন্দোলন কোনো বাধা মানবে না।

Manual2 Ad Code

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আগামীকাল ময়মনসিংহে বিএনপির সমাবেশে বাধা দিতে আ.লীগও শহরে সভা ডেকেছে। এতে এটাই প্রমাণ হয়, আ.লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।

Manual1 Ad Code

দেশে গুম-খুনের দায়ে শুধু র‌্যাব নয়, এরজন্য সরকার দায়ী। তাই সরকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, বিএনপির চলমান আন্দোলন দমনে ভিন্ন পথ অবলম্বন করছে। তারা বিএনপির নেতাকর্মীদের ওপর নতুন করে মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code