খালেদা জিয়ার ‘স্বাস্থ্যের খোঁজ নিতে’ কাল ফিরোজায় যাবেন ইসহাক দার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

রাজনীতি ডেস্ক:

Manual3 Ad Code

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সরকারি সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তাঁর বাসভবন ফিরোজায় যাবেন। আগামীকাল রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে তাঁর যাওয়ার কথা রয়েছে।

Manual1 Ad Code

আজ শনিবার ( ২৩ আগস্ট ) সন্ধ্যায় এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শনিবার দুপুরে সরকারি সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

Manual3 Ad Code

সফরকালে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ইতিমধ্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন।

ডেস্ক: এস

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code