এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি কমিউনিটি সেবায় অবদানের জন্য পুলিশ অফিসার গাবরিয়েলকে সম্মানিত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

নিউইয়র্ক (ইউএনএ):

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সেবায় বিশেষ অবদানের জন্য সিটির স্থানীয় পুলিশ প্রিসিঙ্কট-১১৪ এর অফিসার গাবরিয়েল টোবার-কে সম্মানিত করেছে সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক।

Manual3 Ad Code

এ উপলক্ষ্যে গত ৪ আগষ্ট সোমবার সন্ধ্যায় এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র। সভার শুরুতে নিউইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে দায়িত্ব পালনকালে অস্ত্রধারীর গুলিতে ডিটেকটিভ দিদারুল ইসলাম রতনের মৃত্যুতে শোক প্রকাশ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া দিদারুলের আত্মত্যাগ ও কর্মজীবন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুদুর রহমান, এনওয়াইপিডি’র সার্জেন্ট মাইকেল মারফি, সার্জেন্ট আসমাত, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সিনিয়র সাংবাদিক ও লেখক সাঈদ তারেক ও আল আমীন মসজিদের সভাপতি শাহাব উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন – বাপা’র প্রতিষ্ঠাতা শামসুল হক, বাপা সদস্য সৈয়দ এনায়েত আলী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সোবহান, সংগঠনের সহ সভাপতি কয়েস আহমেদ, সদস্য মীর জাকির সহ আরো অনেকে। অনুষ্ঠানে পুলিশ অফিসার গাবরিয়েল টোবার-কে প্ল্যাক দিয়ে সম্মানিত করা হয়।

Manual8 Ad Code

Manual8 Ad Code

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের উপদেষ্টা চৌধুরী সালেহ, দেওয়ান শাহেদ চৌধুরী, হাজী আব্দুর রহমান, সদস্য মীর জাকির, ফয়সল আহমেদ, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ নূরুল হক, মোহাম্মদ হোসেন, আব্দুল খালিক, সুনামগঞ্জ বন্ধন সোসাইটির সভাপতি নজরুল গণি ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কামাল সহ কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ আলী জিন্নাহ, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী, আব্দুল হান্নান, জামাল উদ্দিন, এনাম উদ্দিন, চৌধুরী জায়েদ, আজিজুর রহমান, আজাদ, চমন উদ্দিন প্রমুখ উদ্দিন ছিলেন।

ডেস্ক: এস

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code