আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না: শেখ হাসিনা

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপি–জামায়াত নির্বাচন বানচাল করতে চায় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষের ভোটাধিকার অর্জন করেছি। সেই অধিকার কেড়ে নেবে, নির্বাচন বন্ধ করবে, এত সাহস তাদের নেই। তারা পারবে না।

 

Manual5 Ad Code

ভোট চুরি করতে পারবে না বলেই বিএনপি ভোট বর্জন করছে দাবি করে তিনি বলেন, নির্বাচন আজ তারা বর্জন করছে। বর্জন করাটা খুবই স্বাভাবিক। ভোট চুরি করতে পারবে না। এজন্য নির্বাচন করবে না। কারণ, এর আগে তো ভোট চুরি করে অভ্যস্ত। চুরি করা ভোট দিয়েই তো তাদের (বিএনপির) সৃষ্টি। ক্ষমতা চুরি, ক্ষমতা দখল, ভোট চুরি। এছাড়া আর কিছু পারে না। সেজন্য ইলেকশন করতে চায় না। তারা নির্বাচন বানচাল করতে চায়।

Manual1 Ad Code

সোমবার (১ জানুয়ারি) রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। ক্ষমতায় আসতে আওয়ামী লীগের ভোট চুরির প্রয়োজন হয় না বলেও তিনি উল্লেখ করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code