৮ ঘণ্টা পর ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

প্রায় ৮ ঘণ্টা পর ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলরুটের মাঝগ্রাম জংশন স্টেশনে লাইনচ্যুত ‘ফাইভ আপ মেইল’ ট্রেনটি উদ্ধার করা হলে বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিল।

 

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হলে উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগযোগ বন্ধ হয়ে যায়।

Manual8 Ad Code

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৬৪ নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি থেকে খুলনার দিকে ছেড়ে যায়।

Manual6 Ad Code

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (ডিএসটি) রুবাইয়াৎ শরীফ প্রান্ত জানান, বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ফাইভ আপ মেইল’ ট্রেনের ইঞ্জিনের চারটি চাকাসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে আসার পর রাত ১১টা থেকে রেলওয়ের উদ্ধারকর্মীরা কাজ শুরু করে। রাত ৩টার দিকে লাইনচ্যুত হওয়া ইঞ্জিনসহ তিনটি বগি উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ওই ট্রেনের যাত্রীরা বিকল্প পথে তাদের যাত্রা শুরু করেন।

অতঃপর রেললাইন সচল করে ভোর পৌনে ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম জানান, স্টপেজে (দাঁড়) করিয়ে রাখা বিভিন্ন রুটের যাত্রীবাহী ট্রেনগুলো কয়েক ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।

Manual3 Ad Code

আটকে থাকা ছয়টি যাত্রীবাহী ট্রেন নির্ধারিত সময় থেকে ৩-৪ ঘণ্টা দেরিতে চলাচল করবে। তদন্ত কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার হাতে পাওয়ার পর যদি রেলওয়ে কর্মচারীদের কোনো গাফিলতির প্রমাণ মেলে; তা হলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Manual3 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code