খাগড়াছড়িতে বেড়েছে পর্যটক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: আজ বিশ্ব পর্যটন দিবস। সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়ন ও সড়ক যোগাযোগ বিস্তৃত হওয়ায় গত এক দশকে খাগড়াছড়ির পর্যটনখাত বিকশিত হয়েছে।
পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা খাগড়াছড়িতে আসছে। এতে স্থানীয় অর্থনীতি বিকশিত হচ্ছে। তবে টেকসই পর্যটন গড়ে তুলতে আরও নতুন ট্যুরিস্ট স্পট গুলোর উন্নয়নের দাবি সংশ্লিষ্টদের।
পাহাড়, উপত্যকা, ঝিরি অসংখ্যা ছোট বড় ঝরনা, আলুটিলার রহস্যময় গুহাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র নিয়ে নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভুমি খাগড়াছড়ি। তবে এক দশক আগেও খাগড়াছড়িতে পর্যটকদের আনাগোনা ছিল অনেকটা সীমিত। তবে বর্তমানে পর্যটনকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন ও সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় খাগড়াছড়ি এখন পর্যটকদের অন্যতম ভ্রমণ গন্তব্য।
আলুটিলা, রিছাং ঝরনা, তৈদুছড়া, ঝুলন্তব্রিজ, শিলাছড়ি, মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন খাগড়াছড়ি। এছাড়া সাজেকের রুইলুই যেতে খাগড়াছড়ি হয়ে যেতে হয়। পর্যটনকেন্দ্র গুলোর উন্নয়ন হওয়ায় ও পাহাড়ে সড়ক যোগাযোগ বিস্তৃত হওয়ায় খুশি ভ্রমণ পিপাসুরা। তবে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আরও ভালো করার কথা বলেছেন অনেকে। খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া বলেন, এখনো অনেক পর্যটন স্পট ও রাস্তাঘাট ভালো না। সেগুলো মেরামত করলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। পর্যটক বাড়লে আত্মসামাজিক উন্নতি ঘটবে বলে তিনি আশা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code