ফেনীতে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ফোবানার খাদ্যসামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ফেনীতে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকার ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর উদ্যোগে ফোবানার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ফেনীর দাগনভূঁঞা উপজেলার গৌতমখালী গ্রামে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে প্রায় শতাধিক পরিবারের হাতে ১৫ দিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন জাকারিয়া চৌধুরী। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল ও লবনসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এসময় ফোবানার উত্তরোত্তর সফলতা কামনা করেন খাদ্য সামগ্রী পাওয়া পরিবারগুলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code