ইসরায়েল কি মার্কিন সতর্কবার্তায় কর্ণপাত করেছে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

ইরানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হামলা সমাপ্ত করার ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। শনিবার (২৬ অক্টোবর) ভোরে শুরু হওয়া স্বল্প পরিসরের এই হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা মেনে চলতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের বিরুদ্ধে শনিবারের হামলা ছিল আত্মরক্ষার অনুশীলন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শনিবারের এই হামলা সম্পর্কে ইসরায়েলের সামরিক মুখপাত্র বলেছেন, প্রতিক্রিয়া জানানো তাদের অধিকার এবং দায়িত্ব। তাদের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতাগুলো পুরোপুরি সক্রিয় করা হয়েছে।

Manual3 Ad Code

ইরান প্রায় এক মাস আগে গত ১ অক্টোবর ইসরায়েলের ওপর প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ফলে ইরানের ওপর ইসরায়েলের প্রতিক্রিয়ামূলক আক্রমণের প্রত্যাশিত ছিল।

Manual5 Ad Code

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, তেহরানের পশ্চিম ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখনও স্পষ্ট নয় যে ঠিক কোন কোন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তবে কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code