যমুনা ব্যাংকের নতুন লোগো উন্মোচন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: নতুন লোগো উন্মোচন করেছে যমুনা ব্যাংক পিএলসি। রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন লোগো উন্মোচন করা হয়।

Manual3 Ad Code

ক্রমবর্ধমান পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকের আস্থা ও বিশ্বাস সঙ্গে নিয়ে যমুনা ব্যাংক এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় লোগো উন্মোচনের মাধ্যমে এবার শুরু হলো আরেকটি নতুন অধ্যায়ের।

সমৃদ্ধি ও উদ্ভাবনের অনন্য মেলবন্ধনে আরও উন্নত ও স্মার্ট ব্যাংকিং সেবার অঙ্গীকার নিয়ে নতুন এই লোগো উন্মোচন করেছে যমুনা ব্যাংক।

Manual5 Ad Code

যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম ব্যাংকের সব পরিচালককে সঙ্গে নিয়ে একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন লোগো উন্মোচন করেন।

Manual4 Ad Code

লোগো উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় ও ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code