বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৫৫ লাখ ৬৩ হাজার ছাড়লো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। যদিও আগের দিনের কিছুটা কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৯ হাজারের ঘরে রয়েছে।

সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। এ দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এখনো শীর্ষে রয়েছে রাশিয়া। আর প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, হাঙ্গেরি এবং আর্জেন্টিনার নাম। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ৩৩ কোটি ১১ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৫ লাখ ৬৩ হাজারে পৌঁছে গেছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন চার হাজার ৯৩২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রাণ হারানোদের সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৫ লাখ ৬৩ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে।

Manual7 Ad Code

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ১২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৩ কোটি ১১ লাখ ২৭ হাজার ১০৬ জনে পৌঁছেছে।

এ দিকে শেষ এক দিনে বিশ্বে মহামারি করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখল যুক্তরাষ্ট্রের জনগণ। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন তিন লাখ ৩৯ হাজার ৫৫৮ জন। আর মারা গেছেন ৪২৪ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ছয় কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯৬৯ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ হারিয়েছেন আট লাখ ৭৪ হাজার ২১৩ জন।

অপর দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়ার নাম। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৭০ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৭২৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি আট লাখ ৩৪ হাজার ২৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ২১ হাজার ৯৯০ জনের।

Manual8 Ad Code

এছাড়া গত এক দিনে ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ৪২৯ জন। আর মারা গেছেন ৮৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৫৩ লাখ পাঁচ হাজার ৪১০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৫২ হাজার ৭৫ জন। একই সময়ে ইউরোপের দেশ ইতালিতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৮৩ হাজার ৪০৩ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৮৭ জন।

শেষ ২৪ ঘণ্টায় অঞ্চলটির আরেক দেশ ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ দুই হাজার ১৪৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৯৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৫২৮ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আর এক লাখ ২৭ হাজার ২৬৩ জন রোগী মারা গেছেন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ২৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩৪ জন।

এছাড়া ইউরোপের আরেক দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ৯১৬ জন। আর মারা গেছেন ১৪৩ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৮০ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১৬ হাজার ৪১১ জনের। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৭২ জন এবং মারা গেছেন ৭৮ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ এক দিনে দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬২ জনের। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৩৪৫ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ৩০ লাখ ৮৩ হাজার ২৯৭ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ২১ হাজার ২৬১ জনের।

এ দিকে কোভিড আক্রান্তদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৭৬ লাখ দুই হাজার ৮৩২ জন। আর মারা গেছেন চার লাখ ৮৬ হাজার ৭৮৪ জন।

Manual3 Ad Code

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে গেল এক দিনে ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৬২ জন, হাঙ্গেরি ২৭০ জন, দক্ষিণ আফ্রিকায় ৮৭ জন, গ্রিসে ১০৩ জন, কানাডায় ১৪৯ জন এবং আর্জেন্টিনায় ১৯১ জন মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ৭৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ এক হাজার ৪১০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code