মৌলভীবাজারে তিন উপজেলায় রেল চলাচল সচল ও রেললাইনের নিরাপত্তা বিধানকল্পে মতবিনিময়

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজারের তিন উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া রেললাইনের যোগাযোগ সচল রাখা ও রেল লাইনের নিরাপত্তা বিধানকল্পে অংশীজনদের সাথে মতবিনিময় সভা ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে।

কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি রেললাইনে সৃষ্ট নাশকতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। রেললাইন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্ব পায়। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে এবং টহল জোরদার করার পাশাপাশি রেললাইনে পাশে মাদকসেবীসহ অপরাধকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুয়ান, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, ওসি (তদন্ত) ক্যশৈনু, কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব, বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মোঃ আমিনুল হক, সিলেট-আখাউড়া রেলপথের পরিবহন পরিদর্শক মো: তৌফিকুল আজীম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম, কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ, কুলাউড়া লোকো সেডের ইনচার্জ বিমল কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সুশীল দে, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান মো: আকবর আলী, শ্রীমঙ্গল আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব, ভূনবীর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ, কমলগঞ্জের পতনউষা ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, শমসেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, শ্রীমঙ্গল রেলওয়ের উধ্বর্তন উপসহকারী প্রকৌশলী ফিরোজ গোলদার, কমলগঞ্জের আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, কুলাউড়ার আনসার ভিডিপির প্রশিক্ষিকা ছালমা বেগম, কাদিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম মিটু, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, মোঃ নজির খাঁন, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, আজিজুল ইসলাম, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, ভাটেরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখি প্রমুখ।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, রেল যোগাযোগ সচল ও রেললাইনের নিরাপত্তা নিশ্চিতে কুলাউড়া উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কুলাউড়া রেললাইনের ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে দুষ্কৃতিকারী ও স্টেশন এলাকায় মাদকসেবীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া রেললাইন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি রেজুলেশন করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code