নেটওয়ার্ক উন্নয়নে ৪ হাজার ফোরজি টাওয়ার বসালো বাংলালিংক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: মোবাইল ফোন অপারেটর বাংলালিংক গত বছর সারা দেশে চার হাজার নতুন ফোরজি সাইট (টাওয়ার) স্থাপন করেছে। এর ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক বাংলালিংকের দ্রুততম ফোরজি ও উন্নত ডিজিটাল সেবা উপভোগ করতে পারছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Manual5 Ad Code

এই অর্জন উদযাপনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অসের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও ছিলেন বিটিআরসি’র কমিশনার (স্পেকট্রাম ডিভিশন) শেখ রিয়াজ আহমেদ, বিটিআরসির মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস) মো. এহসানুল কবির, বিটিআরসির মহাপরিচালক (স্পেকট্রাম) মো. মনিরুজ্জামান জুয়েল, মহাপরিচালক (অ্যাডমিনিস্ট্রেশন) মো. দেলোয়ার হোসেন, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

নতুন চার হাজার সাইট স্থাপনের ফলে বাংলালিংকের মোট সাইটের সংখ্যা এখন ১৪ হাজার ৫০০-তে দাঁড়িয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বাংলালিংক এই অগ্রগতির ধারা বজায় রেখে এগিয়ে যাবে এবং আগামীতে গ্রাহকদের উন্নত সেবা দেওয়া অব্যাহত রাখবে।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code