সিন্ডিকেটমুক্ত হচ্ছে না চালের বাজার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

দেশে চাহিদার তুলনায় চালের পর্যাপ্ত মজুত থাকলেও একটি সিন্ডিকেট বারবার চালের দাম বাড়াচ্ছে। খাদ্যমন্ত্রী এ চক্রের কথা স্বীকার করলেও চালের বাজার সিন্ডিকেটমুক্ত করা যাচ্ছে না। চালের বাজার নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয় সাতটি মনিটরিং টিম গঠন করেছিল, সেই টিমও চালের বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি। বাজার নিয়ন্ত্রণে এ টিম কী কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। কারণ, এখন পর্যন্ত কারসাজির সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে পারেনি মনিটরিং টিম।

Manual1 Ad Code

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুই দিনের ব্যবধানে খুচরাবাজারে মানভেদে প্রতি কেজি চালে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল রবিবার বাজারে মোটা চাল ইরি/স্বর্ণা ৪৪ থেকে ৪৮ টাকা, মাঝারিমানের চাল পাইজাম/লতা ৪৮ থেকে ৫৪ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৫৫ থেকে ৬৪ টাকা কেজি দরে বিক্রি হয়। এ নিয়ে চলতি বছরে চার দফা বাড়ল চালের দাম।

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code