নিউইয়র্কের হলে সুড়ঙ্গ দেখলেন নির্মাতা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: ঢাকায় টিকিট ও সময় পাননি বলে ‘সুড়ঙ্গ’ দেখতে পারেননি নির্মাতা হিমেল আশরাফ। তবে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে নিউইয়র্কে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে গিয়ে দেখেছেন সিনেমাটি।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন পরিচালক নিজেই।
পোস্টে নির্মাতা লেখেন, ‘নিশো ভাই দুর্দান্ত, আমি সব সময় বলতাম ভাই সিনেমায় আসেন। এমন শুরু দরকার ছিল। তমা খুব ভাল ছিল, রাফি তোমার সিগনেচার আছে, খুব যত্নে বানানো। সুমন ভাই, আপনি এ প্লাস, চোখের আরাম পুরো সিনেমায়। সিমিত দা, রিপন ভাই জোশ!’
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমায় তমা মির্জার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা আফরান নিশো। আরও অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code