সবার প্রেসিডেন্ট হতে চাই

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন গ্রহণ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির চারদিনের জাতীয় সম্মেলন শেষে বৃহস্পতিবার রাতেই কমলা হ্যারিস দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন।

দলীয় মনোনয়ন গ্রহণ করার পর সম্মেলনে দেওয়া ভাষণে নিজের নীতি স্পষ্ট করলেন তিনি। এই ভাষণে তিনি বলেছেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থীপদ গ্রহণ করছি। আমেরিকার সব মানুষের হয়ে, তাদের কাহিনী বিশ্বের এই মহান দেশে স্বর্ণাক্ষরে লেখার জন্য প্রেসিডেন্ট হতে চাই। আমেরিকার সব মানুষের জন্য প্রেসিডেন্ট হতে চাই আমি।

Manual8 Ad Code

কমলা বলেছেন, আমি জানি, বিভিন্ন রাজনৈতিক মতের মানুষ এই ভাষণ শুনছেন ও দেখছেন। তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, আমি সেই প্রেসিডেন্ট হতে চাই, যিনি সবাইকে ঐক্যবদ্ধ করবেন, তাদের উচ্চাশা পূরণ করবেন। এমন একজন প্রেসিডেন্ট হতে চাই, যিনি নেতৃত্ব দেবেন, যিনি সবার কথা শুনবেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code