বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লটারিতে ভর্তির নির্দেশনা জারি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

Manual4 Ad Code

শনিবার (১২ ডিসেম্বর) উপ-পরিদর্শক (কলেজ-২) মো. এনামুল হক হাওলাদার স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

নির্দেশনা:

১.লটারির তারিখ নির্ধারণ করে ভর্তি তদারকি ও পরীক্ষণ কমিটিকে অবহিত করতে হবে।

Manual7 Ad Code

২.স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে লটারি কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করতে হবে।

৩.লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী গঠিত ভর্তি তদারকি ও পরিবীক্ষণ, বিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি, অভিভাবক প্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতিতে নিশ্চিত করতে হবে।

Manual1 Ad Code

৪. করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়ানোর লক্ষ্যে লটারির প্রক্রিয়াটি ফেসবুক লাইভে অথবা অন্য কোনও সোশ্যাল মিডিয়া সরাসরি প্রচারের ব্যবস্থা করতে হবে।

৫.সর্বোপরি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়াটি যেনও কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতে হবে।

Manual1 Ad Code

এছাড়া শিক্ষা মন্ত্রণালয় জারি করা বেসরকারি স্কুল-স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত)-২০২ যথাযথ অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে বলে নির্দেশনায় জানােনা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code