ফারিণের জবাব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: নাটক থেকে ওটিটিতে যাওয়ার পর নাটককেই অবজ্ঞা করেন কিছু শিল্পী- এমন একটি অভিযোগের সূত্রে দুদিন ধরে চর্চা হচ্ছে মিডিয়ায়। নাম উল্লেখ না করে অভিযোগটি উত্থাপন করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। একটি গণমাধ্যমকে তিনি জানান, তারই এক সহশিল্পী নাটক নয়, বরং ওটিটির কাজকে প্রাধান্য দিচ্ছেন। এমনকি নিজের অভিনীত নাটকের প্রচারেও নাকি সেই অভিনেত্রী অংশ নিচ্ছেন না।

Manual4 Ad Code

অভিনেত্রীর নাম উচ্চারণ না করলেও নাটকের নাম জানান জোভান। সেটা হলো ‘জানেমান তুই আমার’। মহিদুল মহিম পরিচালিত এই নাটকে জোভানের সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ। বুঝতে কারও বাকি নেই, জোভানের অভিযোগের তীর ফারিণের দিকে।

Manual7 Ad Code

এ প্রসঙ্গে জানতে তাসনিয়া ফারিণের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অবশ্য বেশ কিছু দিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তাই ক্ষুদে বার্তায় কাছে পরিষ্কার করলেন নিজের অবস্থান, দিলেন জোভানের অভিযোগের জবাব।

Manual7 Ad Code

ফারিণ বললেন, ‘এখানে আসলে বলার কিছু নেই। জোভান ভাইয়ের সঙ্গে তো অনেক কাজ হয়েছে আমার। তিনি সত্যিকার অর্থেই চমৎকার সহশিল্পী এবং আমি তাকে সম্মান করি। এই নিউজ প্রকাশের দু’দিন আগেও তিনি আমাকে মেসেজ দিয়েছিলেন, সিডনিতে আমি একটি কনসার্ট উপভোগ করেছিলাম, ওটা প্রসঙ্গে জানতে। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। তো যখন এই নিউজে তার বক্তব্য দেখলাম, আমি বিস্মিত হয়েছি!’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code