ফল চ্যালেঞ্জ করায় গ্রেপ্তার হতে পারি: ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদ ক্যাপিটল হিলে দাঙ্গা তদন্তে এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার দায়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তিনি বলেন, রোববার রাতে সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ তাকে জানিয়েছেন যে, তাকে লক্ষ্য করে তাদের তদন্ত চলছে।

Manual1 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি আরও জানিয়েছেন, একটি গ্র্যান্ড জুরির কাছে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সাধারণত এসব ক্ষেত্রে গ্রেপ্তার ও অভিযোগনামা দায়ের করা হয়। তবে এ বিষয়ে বিশেষ কৌঁসুলি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের প্রশ্নের কোনো জবাব দেননি। খবর- বিবিসি

Manual5 Ad Code

ফৌজদারি অপরাধের জন্য ট্রাম্পের বিরুদ্ধে এটি হবে তৃতীয় কোনো অভিযোগ। অন্য অভিযোগের মধ্যে রয়েছে, গোপনীয় সরকারি দলিল অপব্যবহারের অভিযোগ, যার জন্য স্মিথের আইনজীবী দল গত জুন মাসে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code