সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই লকডাউন বাতিল টেক্সাসে!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

করোনাভাইরাস মহামারি ভয়াবহ রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। শনিবার সেখানে নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন ১,২৯৩ জন। এ নিয়ে টানা তিনদিন সেখানে সহস্রাধিক মানুষ আক্রান্ত হলো করোনাভাইরাসে। একই সময়ে সেখানে মহামারিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১৫ জন। এমনটাই জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে। তবে করোনাভাইরাসের মহামারি যখন প্রকট রূপ ধারণ করেছে ঠিক তখনি লকডাউন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে সেখানকার গভর্নর। গত শুক্রবার গভর্নর গ্রেগ এবোটের নির্দেশের পর টেক্সাসের অর্থনৈতিক কার্যক্রম চালু হয়েছে। চালু হয়েছে বিনোদন সেবাগুলোও। সিনেমা হল, জাদুঘর ও চিড়িয়াখানাও খুলে দেয়া হয়েছে। তবে দোকানগুলো আপাতত ২৫ শতাংশ হারে ব্যবসা চালু রাখতে পারবে। এবোট জানিয়েছেন, আগামি ১৮ মে নাগাদ কড়াকড়ি আরো কমিয়ে আনা হবে টেক্সাসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code