করোনায় ইউরোপের দুই দেশে জারি হচ্ছে জরুরি অবস্থা!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

করোনা ভাইরাস মহামারির কারণে ইউরোপের দুই দেশে আবারো জারি হচ্ছে জরুরি অবস্থা। এ সপ্তাহের মধ্যে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া জরুরি অবস্থা জারি হতে পারে।

Manual5 Ad Code

জানা যায়, বুধবার থেকে বেশির ভাগ বড় ইভেন্ট নিষিদ্ধ করেছে স্লোভাকিয়া। চেক স্বাস্থ্যমন্ত্রী রোমান প্রিমুলা জরুরি অবস্থা সম্পর্কিত প্রস্তাব আজ মঙ্গলবার মন্ত্রীপরিষদে উত্থাপন করবেন।

Manual3 Ad Code

এদিকে ইউরোপে বর্তমানে যেসব দেশে সবচেয়ে বেশি সংক্রমণের হার, তার মধ্যে অন্যতম চেক প্রজাতন্ত্র। তবে কয়েক দিনে সেখানে এই হার কিছুটা কমেছে। আর করোনা মহামারির কারণে লকডাউন দেয়ার পর প্রথমবারের মতো মেইন শিফ ৬ নামের একটি প্রমোদতরী গ্রিসের জলসীমায় প্রবেশ করেছে। তা পৌঁছেছে পিরাউস বন্দরে।

Manual3 Ad Code

জানা যায়, জাহাজে আরোহীদের স্বাস্থ্য পরীক্ষায় ১২ ক্রুর শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। এর ৯২২ জন যাত্রীকে জাহাজে উঠার আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হয়নি। বিবিসি।

 

Manual1 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code