পরবর্তী মহামারি করোনার চেয়েও মারাত্মক হতে পারে: সারাহ গিলবার্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

মহামারি করোনাভাইরাসের প্রভাবে প্রায় দুই বছর ধরে বিপর্যস্ত পুরো বিশ্ব। ধীরে ধীরে সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে আবারও পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেই অক্সফোর্ড-অস্ট্রাজেনেকা কোভিড টিকার অন্যতম আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী সারাহ গিলবার্ট সতর্ক করেছেন ভবিষ্যতের আরও একটি মহামারি নিয়ে। খবর প্রকাশ করেছে বিবিসি।

Manual4 Ad Code

৪৪তম রিচার্ড ডিম্বলবাই বক্তৃতা প্রদানকালে সারাহ গিলবার্ট বলেছেন, মহামারি মোকাবিলায় প্রস্তুতির জন্য আরও তহবিল থাকা দরকার। তিনি আরও সতর্ক করেছেন, ওমিক্রনের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে। এটি সম্পর্কে বিস্তারিত জানা না পর্যন্ত জনগণকে সতর্ক থাকতে হবে।

Manual1 Ad Code

ব্রিটিশ এই বিজ্ঞানী বলেন, ‘এটাই শেষবার নয় যে, কোনো ভাইরাস আমাদের জীবন এবং জীবিকাকে হুমকির মুখে ফেলবে। সত্যটা হলো, পরবর্তী মহামারি আরও খারাপ হতে পারে। এটি আরও সংক্রামক বা মারাত্মক বা উভয়ই হতে পারে।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি হতে দিতে পারি না, যেখানে আমরা যা করেছি তার মধ্য দিয়েই আবার যাই। তারপরও দেখা যায় যে, আমরা বিশাল অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি। যার কারণে পরবর্তী মহামারি মোকাবিলার প্রস্তুতির জন্য এখন পর্যাপ্ত কোনো তহবিল নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code