২০২১ সাল থেকে মার্কিন নাগরিকদের জন্য ভিসা কড়াকড়ি করছে ইউরোপ

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

স্টাফ রিপোটার ::  মার্কিন নাগরিকদের জন্য ভ্রমন ভিসায় কড়াকড়ি আরোপ করছে ইউরোপীয় রাষ্ট্রগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০২১ সাল থেকে ইউরোপের উন্মুক্ত সীমান্ত নীতির শেনজেন এলাকা ভ্রমনে মার্কিন নাগরিকদের নতুন ভিসা পদ্ধতি ‘ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন এন্ড অথরাইজেশন সিস্টেম’ (ইটিআইএএস) অনুসরণ করতে হবে বলে ইইউ শনিবার জানিয়েছে। এনডিটিভি, সিএনএন

ইউরোপের ২৮ দেশের সমন্নয়ে ইইউ জোট হলেও সেখানে ২৬ দেশের সীমান্ত নীতি অভিন্ন এবং বিচার ব্যবস্থাও অভিন্ন। তাই এই এলাকায় জোটের নাগরিকদের কোন ভিসা প্রয়োজন হয় না কিন্তু নিরাপত্তা ও অভিবাসন নীতির কারণে ভ্রমনে কড়াকড়ি আরোপ করতে ইটিআইএএস ব্যবস্থা চালু করা হবে বলে গত বছর ইইউ জানিয়েছিলো। তবে এখনো মার্কিন নাগরিকরা ভিসা বা পূর্ব অনুমতি ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত এই এলাকাটি ভ্রমন করতে পারে।

Manual4 Ad Code

নতুন নীতি চালু পূর্বক ইইউ জানায় যে, ২০২১ সাল থেকে মার্কিনিসহ সকল ভিসা ফ্রি দেশের নাগরিকদের শেনজেন এলাকা সফরের আগে ইটিআইএএস কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে এবং ৮ ডলার সমপরিমাণ সেবা মূল্য পরিশোধ করতে হবে। যাচাইবাছাই শেষে কর্তৃপক্ষ আবেদনকারীকে পরবর্তী ৩ বছরের জন্য শেনজেন সফরের অনুমতি প্রদান করবে।

Manual3 Ad Code

তবে সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করা হবে অনলাইনে এবং আবেদন অনুমোদন হতে ১০ মিনিটের মতো সময় লাগবে। যদিও অন্তত ৯৫ ভাগ ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই অনুমোদন করা হবে বলে ইইউ জানিয়েছে।

ইউরোপের নিরাপত্তার খাতিরে ভ্রমনকারীদের জন্য জোটের নিজস্ব তথ্য সেবা চালু করতেই যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) এর মতো ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।

Manual1 Ad Code

শনিবার ইইউ এ নীতির ঘোষণা দিলে যুক্তরাষ্ট্রও তা সমর্থন করেছে এবং প্রত্যেক দেশের নিজস্ব ভ্রমন ব্যবস্থা রাখার অধিকার রয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code