মিয়ানমারে বিমান হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের ৯ দেশের আহ্বান

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানমারে বেসামরিকদের ওপর জান্তা বাহিনীর ‘নির্বিচার’
বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৯ সদস্য দেশ।
সোমবার (৬ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীকে এই হামলা বন্ধ করার আহ্বান
জানিয়েছে তারা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

মিয়ানমারে একটি শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আঞ্চলিক প্রচেষ্টার অংশ
হিসেবে সোমবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। এই
বৈঠকে জাতিসংঘের এক দূত ব্রিফ করেন। এর আগেই, জান্তাদের কর্মকাণ্ডের নিন্দা
জানিয়েছে ওই নয় সদস্য দেশ।

ক্ষমতা দখলের পর পরই ২০২১ সালের এপ্রিলে মিয়ানমারে শান্তি স্থাপনের জন্য
আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) একটি
শান্তি পরিকল্পনা গ্রহণ করে। আসিয়ান-এর বিশেষ দূতের মধ্যস্ততায় এবং সংশ্লিষ্ট
সব পক্ষের সঙ্গে কথোপকথনের মাধ্যমে এ সহিংসতা অবিলম্বে বন্ধ করার চেষ্টা
করা হয়। এমনকি আসিয়ান চ্যানেলের মাধ্যমে মানবিক সহায়তার ব্যবস্থা করতে এবং
সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে দেখা করতে বিশেষ ওই দূতকে মিয়ানমার সফরেও পাঠানো
হয়। তবে এতে এখন পর্যন্তও এ সংঘাত বন্ধ বা কমে যাওয়ার কোনও লক্ষণ দেখা
যাচ্ছে না।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code