দুর্ঘটনার পর ঢাকা-সিলেট লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেট যাওয়ার সময় পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছলে পাওয়ারকার বগিতে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এই মুহূর্তে ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে স্টেশনে থামার পর হঠাৎ করে ট্রেনের পাওয়ারকারে আগুন ধরে যায়। আগুনের কারণে ট্রেন থেকে সব যাত্রী তাক্ষণিকভাবে নেমে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক মোজাম্মেল হক খান বলেন, সকাল ৬টা ২০ মিনিটে পারাবত ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসে।

Manual5 Ad Code

ট্রেনটি ৮টা ৩৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। স্টেশনে প্রবেশ করার আগ মুহূর্তে পাওয়ারকারে আগুন ধরে যায়।

Manual4 Ad Code

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানানো হলে ফায়ার সার্ভিসের কর্মীরা স্টেশনে আসে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code