মণিপুরে সহিংসতায় নিহত বেড়ে ৫৪

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের মণিপুরে জাতিগত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। কর্মকর্তারা নিহতের এই সংখ্যা জানালেও অসমর্থিত সূত্রে তা আরও বেশি বলে দাবি করা হয়েছে। চলমান সহিংসতায় আহতের সংখ্যা দেড় শতাধিক। শনিবার ইমফল উপত্যকার জীবন স্বাভাবিকতায় ফিরতে শুরু করেছে। দোকান ও বাজার পুনরায় চালু হয়েছে এবং সড়কে নেমেছে প্রাইভেটকার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

শনিবার আরও সেনা ও কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল প্রধান সড়ক ও এলাকায়। শুক্রবার যেসব স্থানে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়েছিল সেসব স্থানে রোডব্লক ও কর্ডন করে রাখা হয়েছিল।

Manual1 Ad Code

শিক্ষার্থীসহ প্রচুর মানুষকে ইমফল বিমানবন্দরে জড়ো হতে দেখা গেছে। তারা সহিংসতা কবলিত রাজ্যটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন।

Manual7 Ad Code

আসাম রাইফেলসকে নির্দেশ দেওয়া হয়েছে সব নাগা শিক্ষার্থীকে ইমফল থেকে কোহিমায় পাঠানোর জন্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code