সিরিয়ায় ফের সরকারবিরোধী বিক্ষোভ, চাপের মুখে আসাদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সিরিয়ার দক্ষিণাঞ্চলের শহরগুলোর রাস্তায় আবার ফিরে এসেছে বিক্ষোভকারীরা – ২০১১ সালে যেখান থেকে শুরু হয়েছিল প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে অভ্যুত্থান। এগুলো অবশ্য গণবিক্ষোভ নয় – তবে ২০১১ সালেও শুরুতে তা ছিল না। তবে স্লোগানগুলো একই। পুরোনো ক্ষোভ আসলে কখনোই দূর হয়নি। দেশটির দরজা এখন সাংবাদিকদের জন্য আরও বেশি বন্ধ। কিন্তু নানা আভাস-ইঙ্গিতে বোঝা যায়, জীবনধারণ ক্রমশই আরও বেশি কঠিন হয়ে পড়ছে। এবার বিক্ষোভ শুরু হয়েছে খাদ্যাভাব নিয়ে। গত বছরের তুলনায় সিরিয়ায় খাবারের দাম এ বছর দ্বিগুণ বেড়ে গেছে। সিরিয়ার যুদ্ধ এখনও শেষ হয়নি। দুটি বিশ্বযুদ্ধ যোগ করলে যতদিন ধরে চলেছিল সিরিয়ার যুদ্ধ চলছে তার চেয়েও বেশি দিন ধরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code