ফেরত যাচ্ছে মার্কিন রণতরি রুজভেল্ট

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual8 Ad Code

মধ্যপ্রাচ্যে বাড়তি কয়েক সপ্তাহ মোতায়েন থাকার পর মার্কিন রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে দেশটির কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবারের (১২ সেপ্টেম্বর) মধ্যে প্রশান্ত মহাসাগরীয় কার্যালয়ে রুজভেল্ট ফেরার কথা রয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ওই অঞ্চলে আরও কিছুদিন রুজভেল্টকে অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন। অন্য এক রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন রুজভেল্টের অবস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত রণতরিটিকে সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

Manual6 Ad Code

ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে নিরাপদ রাখতে এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সুরক্ষা দিতে সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে বাইডেন প্রশাসন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code