শুধু গান শুনুন, নাচা যাবে না

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

করোনাভাইরাসের তাণ্ডবে জার্মানির বিখ্যাত ক্লাবগুলো বন্ধ।

দেশটির রাজধানী বার্লিনের ইলেকট্রিক ড্যান্স মিউজিকের (টেকনো সাউন্ড) জন্য বিখ্যাত বারঘাইন ক্লাবটি খুলতে ব্যতিক্রমী শর্ত জুড়ে দেয়া হয়েছে।

Manual3 Ad Code

সেটি হল- এখানে এসে গান শুনুন, কিন্তু নাচা যাবে না। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জনের বেশি এ ক্লাবে প্রবেশ করতে পারবেন না। দারোয়ান ফিরিয়ে দিলে কেউ উদ্বিগ্ন হতে পারবে না।

Manual8 Ad Code

সাউন্ড শিল্প নিয়ে কাজ করে ‘সিঙ্গুর প্রকল্প’ নামের একটি প্ল্যাটফরমের কো-কিউরেটর কার্সটেন সেইফার্থ বলেন, ‘আপনি গান শুনুন। অভিজ্ঞতা নিন। আপনি আপনার চোখ বন্ধ রাখতে পারেন অথবা চাইলে খোলা রাখতে পারেন। এভাবে কক্ষের ভেতরের শব্দ বোধগম্য করতে পারেন।’

Manual7 Ad Code

ইলেভেন সং হল অ্যাট বারঘাইন নামে আগামী ২ আগস্ট থেকে এই শো’র আয়োজন করা হচ্ছে। সেখানে গান কম্পোজিশনে থাকবেন স্যাম এইঙ্গার ও হ্যাননেস স্ট্রবোল।

‘সিঙ্গুর প্রকল্পের’ কিউরেটর মারকাস স্টেফেন বলেন, কক্ষে শুধু তাদের মিউজিক সরঞ্জাম থাকবে। এখানে গানের শব্দ নতুন শ্রবণ অভিজ্ঞতা দেবে।

গত বছর এ প্রকল্পটির পরিকল্পনা করা হয়েছিল। এরই মধ্যে চলতি বছরের প্রথম দিকেই সারা বিশ্বে আঘাত হানে করোনা। দেশে দেশে শাটডাউন শুরু হয়। জার্মানিও শাটডাউন দিয়েছিল। সম্প্রতি কড়াকাড়ি শিথিল করা শুরু হয়েছে।

Manual5 Ad Code

দোকানপাট, রেস্তোরাঁ, জাদুঘরগুলো খুলতে শুরু করেছে।

বারঘাইন সাউন্ড প্রদর্শনীর আয়োজকরা বলছেন, প্রাথমিকভাবে ভয় ছিল হয়তো প্রদর্শনীতে মানুষ আসবে না। স্টেফেন বলেন, ‘আমরা সত্যিই জানি না কী ঘটবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code