ভারতসহ এশিয়ায় চীনের হুমকি ঠেকাতে সেনা মোতায়েন পর্যালোচনাধীন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতসহ এশিয়ার অন্য অনেক দেশের প্রতি চীনের হুমকি মোকাবিলায় বৈশ্বিক সেনা মোতায়েনের ব্যাপারে যুক্তরাষ্ট্র নতুন করে পর্যালোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) অনলাইনে জার্মান মার্শাল ফান্ড আয়োজিত ব্রাসেলস ফোরাম-২০২০ এ অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মাইক পম্পেও। পম্পেও জানান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতি চীনের হুমকি বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে চীনের পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) যথাযথভাবে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র নিজের বৈশ্বিক সেনা ও সামরিক স্থাপনা মোতায়েনের ব্যাপারে নতুন করে পর্যালোচনা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code