গার্সিয়াকে নিয়ে ট্রাম্প প্রশাসনের যে সমালোচনা করলেন সেনেটর হলেন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট :  এবিসির দিয উইকে হলেন বলেন, সাক্ষাতের সময় গার্সিয়াকে মার্গারিটা সার্ভ করা হয়েছিল এবং অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল গার্সিয়া পরিস্থিতি উপভোগ করছেন। ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন রবিবার এবিসির ‘দিয উইক’তে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এল স্যালভাদর থেকে আসা অভিবাসীকে ভুলভাবে বিতাড়নের বিষয়ে ট্রাম্প প্রশাসনকে হয় আদালতে তথ্য দিতে হবে, নতুবা চুপ থাকতে হবে।

Manual2 Ad Code

হলেন শুক্রবার স্যালভাদরে কিলমার আব্রেগো গার্সিয়ার সঙ্গে দেখা করেন, যিনি ভুলভাবে বিতাড়িত হয়ে স্যালভাদরের একটি কারাগারে বন্দি রয়েছেন। প্রথমে হলেনের সঙ্গে দেখা করার অনুমতি না পেলেও পরে হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ হয় গার্সিয়ার।

Manual1 Ad Code

ম্যারিল্যান্ডের প্রতিনিধিত্বকারী সেনেটর হলেন বলেন, বৃহস্পতিবার এল স্যালভাদর ছাড়ার আগে তার হোটেলে আনা হয়েছিল গার্সিয়াকে। গ্যাং সদস্যদের বন্দি রাখার জন্য কুখ্যাত সেকট কারাগারে আটক রয়েছেন স্যালভাদরের অভিবাসী। এবিসির দিয উইকে হলেন বলেন, সাক্ষাতের সময় গার্সিয়াকে মার্গারিটা সার্ভ করা হয়েছিল এবং অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল গার্সিয়া পরিস্থিতি উপভোগ করছেন।

তিনি বলেন, ‘এর মাধ্যমে উঠে এসেছে যে, বুকেলে (স্যালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে) এবং ট্রাম্প বিষয়টি নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে কত দূর যাবেন। এ মামলার সারবত্তা হলো সুপ্রিম কোর্টের আদেশ মেনে তাকে (গার্সিয়া) ফিরিয়ে আনা এবং নিশ্চিত করা যে তিনি সঠিক আইনি প্রক্রিয়া পাচ্ছেন।’

অ্যামেরিকার সুপ্রিম কোর্ট শনিবার ভেনেযুয়েলান অভিবাসীদের একটি দলকে বিতাড়নে ট্রাম্প প্রশাসনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয়। যুদ্ধকালীন একটি আইন, যেটির প্রয়োগ বিল, অনুযায়ী ট্রাম্প প্রশাসন ভেনেযুয়েলান অভিবাসীদের গ্যাং সদস্য হিসেবে অভিযুক্ত করে। ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসন অভিবাসীদের বিতাড়নের বিষয়ে আদেশ তুলে নিতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছে।

Manual2 Ad Code

Desk: K

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code