যুগ্ম সচিব পদে ২০১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুগ্ম সচিব পদে ২০১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তারা উপসচিব ও সমপর্যায়ের পদের দায়িত্বে ছিলেন। তারা ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন। অর্থাৎ যে তারিখ থেকে এই কর্মকর্তাদের কনিষ্ঠ কর্মকর্তারা তাদের ছাড়িয়ে বড় পদে পদোন্নতি পান, সেই তারিখ থেকে এই কর্মকর্তাদের পদোন্নতি কার্যকর হবে। তারা সেই অনুযায়ী বকেয়া আর্থিক সুবিধাও পাবেন।
আজ রবিবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে পদোন্নতি ‘বঞ্চিত’ ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code