ইতালিতে কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন তৃপ্তি দিমরি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: কদিন আগেই মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনেছেন, এবার গ্রীষ্মের ছুটিতে ইতালি। বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির সময়টা যে বেশ ভালো যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ ইতালির পাসিতানোর বেশ কিছু জায়গায় ঘুরতে দেখা গেছে অভিনেত্রীকে, ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবির সঙ্গে পোস্ট করেছেন ভিডিও ও রিলস। যা রীতিমতো ভাইরাল। তবে কার সঙ্গে ইতালিতে ঘুরছেন তৃপ্তি? জানার আগ্রহ দেখা গেছে নেটিজেনদের মাঝে। এক অনুরাগী লিখেছেন, ‘আপনি কি বয়ফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটাচ্ছেন? এত সুন্দর করে কে ভিডিও করে দিল, সেটাই জানতে ইচ্ছে করছে। তিনি ভাগ্যবান, সংশয় নেই।’ বলিউডের নতুন সেনসেশন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমার জোয়া চরিত্রটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। অ্যানিমেল মুক্তির সপ্তাহখানেকের মধ্যে নতুন নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবরও দিয়েছেন তৃপ্তি দিমরি। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ দিয়ে শুরু, এরপর যুক্ত হয়েছেন ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘ধড়ক ২’ সিনেমায়। অ্যানিমেল দিয়ে আলোচনায় এলেও বলিউডে নতুন নন তৃপ্তি দিমরি। ২০১৭ সালে শ্রীদেবীর সঙ্গে ‘মম’ দিয়ে অভিনয় শুরু তাঁর। একই বছর সানি দেওলের সঙ্গে ‘পোস্টার বয়েজ’ সিনেমায় দেখা যায় তৃপ্তিকে। পরের বছর ‘লায়লা মজনু’তে অভিনয় করে পরিচিতি পান। ২০২০ সালে নেটফ্লিক্সে ‘বুলবুল’ ওয়েব সিরিজটি আলোড়ন তোলে। সিরিজের বুলবুল চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তৃপ্তি। ‘কলা’ সিনেমাতেও তৃপ্তির অভিনয় সমালোচকদের মুগ্ধ করে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় অ্যানিমেলে তাঁর অভিনীত জোয়া চরিত্রটি।

Manual2 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code